মানুষের প্রতি এবং ধর্মের প্রতি দায়িত্ব পালনের স্পষ্ট বার্তা দিলেন শুভেন্দু অধিকারী - The News Lion

মানুষের প্রতি এবং ধর্মের প্রতি দায়িত্ব পালনের স্পষ্ট বার্তা দিলেন শুভেন্দু অধিকারী




দি নিউজ লায়ন ;   নন্দীগ্রামের রোড শো থেকে মানুষের প্রতি এবং ধর্মের প্রতি দায়িত্ব পালনের  স্পষ্ট বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন,  আমি হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান। ধর্মের প্রতি আস্থা পালন করি। আবার যখন জনপ্রতিনিধি। তখন সেই দায়িত্বও সমানভাবে পালন করি।


 কাঁথির পর আজ নন্দীগ্রামে  রোড শো করছেন শুভেন্দু অধিকারী।   কাঁথির মত শুভেন্দুর নন্দীগ্রামের রোড শোতেও উপছে পড়েছে ভিড়। কেউ ফুল ছুড়ছেন। কেউ হাত তুলে অভিবাদন জানাচ্ছেন।


 রোড শো থেকেই শুভেন্দু বলেন, মন্ত্রিত্ব ছাড়ার পর এসেছি, মানুষ বরণ করেছে। বিধায়ক পদ ছাড়ার পর এসেছি, মানুষ বরণ করেছে। বিজেপি  সদস্যপদ গ্রহণের পর এলাম আজ, মানুষ গ্রহণ করেছে। আমি হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান। ধর্মের প্রতি আস্থা পালন করি। আবার যখন জনপ্রতিনিধি। তখন সেই দায়িত্বও সমানভাবে পালন করি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.